[email protected] সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১০ ফাল্গুন ১৪৩২

দলীয় পরিচয়ে চাঁদাবাজির সুযোগ দেবে না সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০০

সংগৃহিত ছবি

শিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ বলেছেন, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি সরকার দলীয় পরিচয়ে কাউকে চাঁদাবাজি করার সুযোগ দেবে না বলেও জানান তিনি।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

অভিযোগ করে ববি হাজ্জাজ বলেন, নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক নিজে উপস্থিত থেকে হামলার নির্দেশ দিয়েছেন। হামলায় শতাধিক নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং এখনো কয়েকজন ভর্তি আছেন বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হওয়ার আগে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে। প্রতিপক্ষ কেন্দ্র দখলের চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন তিনি। এ হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং প্রত্যেক আহত কর্মীর বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান শিক্ষা প্রতিমন্ত্রী।

এ সময় তিনি আরও বলেন, সেনা ক্যাম্প সরে যাওয়ার পর এলাকায় আইনশৃঙ্খলা জোরদারে পুলিশকে শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হবে। আদাবর ও মোহাম্মদপুর এলাকায় অপরাধ দমনে ৫৫০টি সিসিটিভি স্থাপন, বসিলায় একটি পুলিশ ক্যাম্প, ২০টি পুলিশ বক্স স্থাপন এবং টহল গাড়ির সংখ্যা বাড়ানো হবে বলে জানান তিনি।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর