পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “কিছু পরিবর্তন তো আসবেই। পুলিশকে জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে হবে এবং ভাবমূর্তি পুনর্গঠনের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করবেন। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত করা হবে। পাশাপাশি অন্তর্বতী সরকারের শাসনামলে জারি করা অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা হবে।
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না— জানতে চাইলে তিনি বলেন, “না, এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি।”
এদিকে স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়টি পরে চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি শনিবার রাতে রাজধানীর আদাবরে ঘটে যাওয়া ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: