নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালুর প্রস্তুতি শুরু করেছে বিএনপি সরকার। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি জানান, কর্মসূচিটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: