[email protected] বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
১২ ফাল্গুন ১৪৩২

৫ আগস্ট পরের কিছু মামলায় নিরীহ লোককে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৭

ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা বেশকিছু মামলায় ব্যক্তিগত সুবিধা হাসিলের উদ্দেশ্যে সাধারণ ও নিরীহ লোকজনকে আসামি করা হয়েছে। কিছু সুবিধাবাদী শ্রেণি এসব মামলা করেছে, যা সরকারের নজরে এসেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করে সঠিক তথ্য উদঘাটন করা হবে।

তিনি আরও বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। কেউ যেন অহেতুক হয়রানিমূলক মামলার শিকার না হন, সে বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিগত সরকারের ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে একই ধরনের ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়।

তিনি বলেন, মামলা প্রত্যাহারের ক্ষেত্রে হত্যা, মাদক, অস্ত্র, বিস্ফোরক এবং নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা বাদ দিয়ে শুধুমাত্র রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো বিবেচনায় নেওয়া হয়েছে।

আরও কিছু রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মামলাগুলো প্রকৃতপক্ষে রাজনৈতিক কি না, তা সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করা হবে। অপব্যবহার রোধে একটি যাচাই-বাছাই কমিটি গঠন করা হবে এবং এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর