প্রসিকিউটরদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিচার প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর বলেন, প্রসিকিউটরদের মধ্যে অভ্যন্তরীণ বিষয় থাকতে পারে, তবে তা বিচারে প্রভাব ফেলবে না। “প্রসিকিউশন টিম একটি পরিবার। পরিবারে অনেক কিছুই হয়,” উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব পালনে তিনি কোনো আপস করবেন না।
আমিনুল ইসলাম আরও বলেন, প্রসিকিউটরদের দুই পক্ষ থেকে যেসব অভিযোগ আসছে, তিনি যতদিন দায়িত্বে থাকবেন ততদিন সেগুলো কখনো বিচার কার্যক্রমকে প্রভাবিত করতে দেওয়া হবে না।
তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, তার মাধ্যমে কোনো নির্দোষ ব্যক্তি বিন্দুমাত্র হয়রানির শিকার হবেন না এবং কোনো অপরাধীও পার পেয়ে যাবে—এমন সুযোগ নেই।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: