[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সারাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২০

ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি জানিয়েছে ইউরোপিয়ান মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।

ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার এবং রিখটার স্কেলে মাত্রা ৫.৩ রেকর্ড করা হয়েছে।

রাজধানী ঢাকার পাশাপাশি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী ভারতের কিছু এলাকাতেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর