[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফল চ্যালেঞ্জে জামায়াতের ৪, বিএনপির ১ প্রার্থীর রিট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১১:৫০

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আরও চারজন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন।

মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেন-এর একক হাইকোর্ট বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

আবেদনকারী প্রার্থীরা হলেন—নারায়ণগঞ্জ-২ আসনে মো. ইলিয়াছ মোল্লা, নারায়ণগঞ্জ-৩ আসনে ইকবাল হোসাইন ভূইয়া, লালমনিরহাট-২ আসনে মো. ফিরোজ হায়দার, লালমনিরহাট-১ আসনে আনোয়ারুল ইসলাম রাজু (সকলেই জামায়াতের) এবং ময়মনসিংহ-১ আসনে বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এর আগে বিভিন্ন সময়ে কুড়িগ্রাম-২, রংপুর-৬, রংপুর-৪, রাজশাহী-১, পাবনা-৪, শেরপুর-১, ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪ আসনসহ একাধিক আসনের প্রার্থীরাও ফলাফল চ্যালেঞ্জ করে আবেদন করেন। আদালত সেসব আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে নিয়ে নির্বাচন কমিশনকে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনী আবেদন’ শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় উল্লেখ রয়েছে, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (২০০১ সালের সংশোধনীসহ) অনুযায়ী দায়ের হওয়া নির্বাচনী আবেদনপত্র, সংশ্লিষ্ট রুল ও আবেদন গ্রহণ এবং শুনানি এই বেঞ্চে সম্পন্ন হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর