[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১৪:০৫

সংগৃহিত ছবি

পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা কামনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এ সহযোগিতা চান।

মন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার। দেশটি Japan International Cooperation Agency (জাইকা)-এর মাধ্যমে মেট্রোরেল ও Hazrat Shahjalal International Airport-এর তৃতীয় টার্মিনাল নির্মাণসহ বিভিন্ন বড় প্রকল্পে বিনিয়োগ করেছে। ভবিষ্যতে পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপান সহযোগিতা করতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে উপযুক্ত প্রস্তাব দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা, পুলিশ পুনর্গঠন, ট্রাফিক নিয়ন্ত্রণ, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত তাকে নতুন দায়িত্ব পালনের জন্য অভিনন্দন জানান। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতার আশ্বাস দিয়ে রাষ্ট্রদূত বলেন, Dhaka Metropolitan Police (ডিএমপি)-এর ট্রাফিক সেফটি প্রকল্পটি গত বছর সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতেও পুলিশ ও ডিএমপির সঙ্গে কাজ করতে আগ্রহী জাপান।

চলতি বছর July 2016 Dhaka attack-এর দশ বছর পূর্তি হবে উল্লেখ করে রাষ্ট্রদূত বাংলাদেশে অবস্থানরত জাপানি নাগরিকদের নিরাপত্তা জোরদারের অনুরোধ জানান। এ বিষয়ে মন্ত্রী বলেন, জাপানি বিনিয়োগকারী, ব্যবসায়ীসহ বাংলাদেশে বসবাসরত সকল জাপানি নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রস্তুত রয়েছে। জাপানের যেকোনো অনুরোধ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান এবং জাপান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর