[email protected] শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
২৮ ফাল্গুন ১৪৩২

রাষ্ট্রপতির ভাষণে টেবিল চাপড়ে অভিনন্দন জানালেন বিএনপি এমপিরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১৬:১৬

সংগৃহিত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ চলাকালে টেবিল চাপড়ে অভিনন্দন জানিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। অধিবেশনের শুরুতেই সরকারদলীয় সদস্যদের মধ্যে এ দৃশ্য দেখা যায়।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শুরু হলে বিএনপির সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তা স্বাগত জানান।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী **মির্জা ফখরুল ইসলাম আলমগীর**সহ সরকারদলীয় সংসদ সদস্যদের হাসিমুখে রাষ্ট্রপতির বক্তব্যকে অভিনন্দন জানাতে দেখা যায়।

বিএনপি নেতারা রাষ্ট্রপতির ভাষণে সরকারের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের সাফল্যকে স্বাগত জানান। একই সঙ্গে সংসদের কার্যক্রমে স্বচ্ছন্দ ও আন্তরিক পরিবেশ বজায় রাখার আশাবাদও ব্যক্ত করেন তারা।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই এ ঘটনাকে সংসদের ইতিবাচক পরিবেশের একটি ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর