[email protected] মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
১০ চৈত্র ১৪৩২

জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করেই এগোব: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১২:৪৪

সংগৃহিত ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করেই ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করে ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার সংসদে বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, “জুলাই অভ্যুত্থানের চেতনা আমরা ধারণ করব। সেই আলোকে অধ্যাদেশগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।” তিনি জানান, ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি ১৩৩টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করছে।

তিনি আরও বলেন, কোন অধ্যাদেশ দ্রুত বাস্তবায়ন করা হবে এবং কোনগুলো ধীরে ধীরে কার্যকর করা হবে, তা পর্যালোচনার ভিত্তিতেই নির্ধারণ করা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাইযোদ্ধাদের ইনডেমনিটি দেওয়া হয়েছে, সেটি সরকার গ্রহণ করবে। পাশাপাশি বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণের বিষয়গুলোও পর্যালোচনা করা হবে।

সব বিষয় পর্যালোচনা করে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর