[email protected] মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
১০ চৈত্র ১৪৩২

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৮৯.৫৯ টাকা বৃদ্ধি, রাত থেকেই কার্যকর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১৭:২৫

সংগৃহিত ছবি

দেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বাড়ানো হয়েছে। লিটারপ্রতি ৮৯ দশমিক ৫৯ টাকা বৃদ্ধি করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে Bangladesh Energy Regulatory Commission (বিইআরসি) এ তথ্য জানিয়েছে। নতুন এই মূল্যহার একই দিন রাত ১২টার পর থেকে কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক রুটে প্রতি লিটার জ্বালানির দাম ০.৭৩৮৪ সেন্ট থেকে বাড়িয়ে ১.৩২ মার্কিন ডলার করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতেই এই মূল্য বৃদ্ধি করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাব দেশীয় বাজারেও পড়েছে বলে উল্লেখ করা হয়।

এর আগে, গত ৮ মার্চও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছিল। তবে ১৮ মার্চ রাতে দাম বৃদ্ধির একটি প্রজ্ঞাপন জারি করে তা এক ঘণ্টার মধ্যে স্থগিত করে নিয়েছিল বিইআরসি।

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো জেট ফুয়েলের মূল্য নির্ধারণ শুরু করে বিইআরসি। তখন জানানো হয়, প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দাম নির্ধারণ করা হবে। এর আগে এ দায়িত্বে ছিল Bangladesh Petroleum Corporation (বিপিসি)।

এবারই প্রথম এক মাসের মধ্যে দুই দফায় জেট ফুয়েলের দাম বাড়াল বিইআরসি।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর