[email protected] বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
৩ বৈশাখ ১৪৩৩

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বিএনপি: তারেক রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১২:৩০

সংগৃহিত ছবি

তারেক রহমান বলেছেন, বিগত নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ-এ এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, নির্বাচনি ইশতেহারের কার্যক্রম বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগ ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং তা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে কৃষক কার্ড কর্মসূচির পাইলট প্রকল্প চালু করা হয়েছে।

তারেক রহমান বলেন, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন নীতিমালা গ্রহণ করা হয়েছে এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ ধাপে ধাপে এগিয়ে চলছে। প্রান্তিক পরিবারে নারী প্রধানদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, খাল খনন কার্যক্রম শুরু হয়েছে, যা কৃষকসহ গ্রাম, শহর ও গঞ্জের সাধারণ মানুষের উপকারে আসবে। পাশাপাশি পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনাও বাস্তবায়ন শুরু হয়েছে।

ধর্মীয় নেতৃবৃন্দ, যেমন ইমাম, মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মগুরুদের জন্য সম্মানী ও সহায়তার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া পেশাদার খেলোয়াড় তৈরি ও তাদের উন্নয়নে সরকার কাজ করছে বলে জানান তিনি।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর