আগামীকাল শুক্রবার হজ ফ্লাইট-২০২৬ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Tarique Rahman। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের উদ্যোগে বর্ধিত ফ্লাইট সিডিউল ও হ্রাসকৃত বিমান ভাড়ার মাধ্যমে হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকার Hazrat Shahjalal International Airport থেকে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট ২০২৬-এর উদ্বোধন করবেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনে যাবেন মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী। উদ্বোধনের দিন রাত সাড়ে ১২টায় ৪১৯ জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট যাত্রা শুরু করবে।
এদিকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদার করা হয়েছে। এবার হজযাত্রীদের জন্য বিমান ভাড়াও কমানো হয়েছে। গত বছরের তুলনায় ১২ হাজার টাকা কমে টিকিট কিনতে পারছেন তারা।
এরই মধ্যে সৌদি আরবে পৌঁছেছে ১৭১ সদস্যের একটি মেডিকেল টিম, যা হজযাত্রীদের চিকিৎসা সেবা নিশ্চিত করবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: