ঢাকা ও চট্টগ্রামের মধ্যে চলাচলকারী দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা এবং আন্তঃজেলা বাসভাড়াও প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার সচিবালয়ে পরিবহন ভাড়া বৃদ্ধির বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম রুটের দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়ানো হবে। একইসঙ্গে আন্তঃজেলা বাসের ক্ষেত্রেও প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে তেলের দাম কমলে বাসভাড়াও নতুন করে সমন্বয় করা হবে।
এ বিষয়ে বিস্তারিত আসছে...
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: