বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে। আর প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে বিভিন্ন দেশে ধীরগতি ও জটিলতার বিষয়ে অনেকেই তাদের কাছে প্রতিকার চেয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, রেমিট্যান্সযোদ্ধাদের এই অতি জরুরি বিষয়টির দিকে দ্রুত নজর দেওয়া প্রয়োজন। একই সঙ্গে সমস্যার আশু সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
জামায়াত আমির আরও বলেন, প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে, ইনশাআল্লাহ। আর প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে।
এ সময় তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রতি দোয়া, কৃতজ্ঞতা ও ভালোবাসা জানান।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: