[email protected] শনিবার, ১১ জুলাই ২০২৬
২৭ আষাঢ় ১৪৩৩

স্থানীয় সরকার নির্বাচনে ভোটের ২৫ দিন আগেই চূড়ান্ত হবে কেন্দ্রের তালিকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ২০:৪২

ফাইল ছবি

এখন থেকে সব স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণের ২৫ দিন আগেই ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ সংশোধন করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানান।

সংশোধিত নীতিমালা অনুযায়ী, আগে জেলা পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের ১৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার বিধান ছিল। নতুন সিদ্ধান্তে এ সময়সীমা বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগে থেকেই ভোটের ২৫ দিন আগে ভোটকেন্দ্র চূড়ান্ত করার বিধান ছিল। নতুন সংশোধনের ফলে জেলা পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনেও একই নিয়ম কার্যকর হবে।

এ ছাড়া সংশোধিত নীতিমালায় সব স্থানীয় সরকার নির্বাচনে প্রতি ৬০০ জন পুরুষ ভোটারের জন্য একটি বুথ এবং ৫০০ জন নারী ভোটারের জন্য একটি বুথ রাখার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে নির্বাচন কমিশন আগামী আগস্টের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে।

এ লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সীমানা পুনর্নির্ধারণের কাজ দ্রুত শেষ করতে সরকারকে চিঠি দিয়েছে ইসি। পাশাপাশি প্রতিটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছে, সে তথ্যও চাওয়া হয়েছে।

বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর