[email protected] মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১৪:৪৫

সংগৃহিত ছবি

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর থেকেই এ বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দেশি-বিদেশি এয়ারলাইনসের প্রতিনিধিদের সঙ্গে কক্সবাজার বিমানবন্দরের কার্যক্রম নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

তিনি বলেন, কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে দেশি-বিদেশি এয়ারলাইনসের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে।

এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত ১০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে প্রায় ৩ হাজার ৪০০ যাত্রী গন্তব্যে যেতে পারেননি বলে জানিয়েছেন মন্ত্রী।

তিনি বলেন, বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের কোনো ধরনের বাতিল ফি ছাড়াই টিকিট পুনরায় ইস্যু করার ব্যবস্থা করা হবে। যেসব যাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাঁদের ভোগান্তি কমাতে বিকল্প বিমানবন্দর দিয়ে গন্তব্যে পৌঁছানোর জন্য ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।

রিয়াদের পরিস্থিতির কারণে আটকে পড়া যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জানান, রিয়াদগামী ফ্লাইট বন্ধ থাকায় বিকল্প গন্তব্যের মাধ্যমে যাত্রীদের সৌদি আরবে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর