[email protected] রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩

এই জীবনে আমি তোমাকে কখনো ভুলতে পারব না! স্বর্ণা। আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন। আমিন”।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১৪:৪০

প্রেমিকাকে পেতে পাগলা মসজিদে প্রেমিকের চিঠি

শনিবার সকালে দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর মসজিদটির ১৫টি দানবাক্স খোলা হয়। পরে দান করা টাকা ও অন্যান্য সামগ্রী গণনা এবং বাছাইয়ের সময় পাওয়া গেছে হাতে লেখা বিভিন্ন চিঠি। তার মধ্যে ছিল এক প্রেমিকের আকুতি। চিঠিতে নাম-পরিচয় প্রকাশ না করে এক ব্যক্তি তার প্রিয় মানুষ স্বর্ণার মনে জায়গা করে দেওয়ার জন্য আকুতি জানিয়েছেন

আল্লাহ গো, স্বর্ণার মনে জায়গা করে দেন’- পাগলা মসজিদের দানবাক্সে প্রেমিকের আকুতি

 

কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলোর আজ চলছে গণনা। দেশের নানা প্রান্ত থেকে যাওয়া মানুষজন অর্থসম্পদের পাশাপাশি সেই দানবাক্সে জানান নিজের চাওয়া ও আকুতি। 

 

শনিবার সকালে দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর মসজিদটির ১৫টি দানবাক্স খোলা হয়। পরে দান করা টাকা ও অন্যান্য সামগ্রী গণনা এবং বাছাইয়ের সময় পাওয়া গেছে হাতে লেখা বিভিন্ন চিঠি। তার মধ্যে ছিল এক প্রেমিকের আকুতি। চিঠিতে নাম-পরিচয় প্রকাশ না করে এক ব্যক্তি তার প্রিয় মানুষ স্বর্ণার মনে জায়গা করে দেওয়ার জন্য আকুতি জানিয়েছেন।

 

চিঠিতে লেখা ছিল, “এই জীবনে আমি তোমাকে কখনো ভুলতে পারব না! স্বর্ণা। আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন। আমিন”।

তবে চিঠি লেখা ব্যক্তি নিজের নাম প্রকাশ না করলে চিঠির এককোণায় লিখা ছিল `S+M’।

 

 

ছোট্ট এই চিঠির কয়েকটি লাইনে ফুটে উঠেছে ভালোবাসা, গভীর আবেগ আর প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা। বিপুল পরিমাণ অর্থ ও অন্যান্য সামগ্রীর পাশাপাশি পাগলা মসজিদের দানবাক্সে প্রায়ই পাওয়া যায় এমন ব্যক্তিগত অনুভূতি ও প্রার্থনামূলক চিঠি।

 

শনিবার কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় বিপুলসংখ্যক পুলিশ, র‍্যাব ও আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এখনও চলছে সেই দানবাক্সের গণনা।

আন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর