[email protected] মঙ্গলবার, ৫ মে ২০২৬
২২ বৈশাখ ১৪৩৩

জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে আগুন দিলো ছাত্র-জনতা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪, ২২:১৯

সংগৃহিত ছবি

রাজধানীর বিজয়নগরে অবস্থিত জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে ভাঙচুরের পর আগুন জ্বালিয়ে দিয়েছে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা’।

 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক অপতৎপরতা ও দেশবিরোধী চক্রান্তের’ প্রতিবাদে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র শ্রমিক জনতা’র ব্যানারে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।

এ সময় জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তাদের রাজনীতি করার অধিকার নেই বলে জানান বক্তারা। তারা জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে বলেন, রাজনৈতিক অপতৎপরতা ও দেশবিরোধী চক্রান্ত এই দেশে হবে না।

এরপর তারা মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয় ঘেরাও করতে বিজয়নগরে যায়। সেখানে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় ছাত্র-জনতার। এ সময় বেশ কয়েকজন আহতও হয়েছে বলে জানা যায়।

এরপরই জাতীয় পার্টিকে জাতীয় বেইমান আখ্যা দিয়ে রাজু ভাস্কর্য থেকে বিজয়নগরের উদ্দেশে মিছিলের ডাক দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এবিষয়ে সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি স্ট্যাটাসের দেন হাসনাত। এতে তিনি জাতীয় পার্টির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলার অভিযোগ করেন।

সন্ধ্যা ৭টা ৩ মিনিটে দেয়া পোস্টে তিনি লেখেন, ‌‘জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।’

এর কিছুক্ষণ পর তিনি আরেকটি পোস্টে লেখেন, ‘রাজু ভাস্কর্য থেকে সাড়ে ৭টায় মিছিল নিয়ে আমরা বিজয়নগর মুভ করব। জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।’

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর