[email protected] মঙ্গলবার, ৫ মে ২০২৬
২২ বৈশাখ ১৪৩৩

ইসির মূল ফটকের সামনে এনসিপির অবস্থান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ মে ২০২৫, ১৩:৫৩

ইসির মূল ফটকের সামনে এনসিপির অবস্থান- সংগৃহীত ছবি

পুলিশের নিরাপত্তা বেরিক্যাড ভেঙে নির্বাচন কমিশনের (ইসি) মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

বুধবার (২১ মে) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। এনসিপির নেতাকর্মীরা ইসির মূল ফটকে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন এবং পরে নিরাপত্তা বলয়ের বাধা অতিক্রম করে মূল ফটকে পৌঁছান। সেখানে তারা ফটক ভাঙার চেষ্টা করেন এবং ইসির ভেতরে ঢোকারও চেষ্টা করেন বলে জানা গেছে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ইসি কার্যালয় চত্বরে উত্তেজনা বিরাজ করছে।

বিস্তারিত আসছে...

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর