[email protected] মঙ্গলবার, ৫ মে ২০২৬
২২ বৈশাখ ১৪৩৩

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ বিকেলে বিএনপির সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ মে ২০২৫, ১৫:৪১

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার (২৭ মে) বিকেলে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সংবাদ সম্মেলনটি বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, আন্দোলন ও দলীয় অবস্থান নিয়ে বক্তব্য রাখার কথা রয়েছে নেতৃবৃন্দের।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর