[email protected] বুধবার, ৬ মে ২০২৬
২২ বৈশাখ ১৪৩৩

কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান : ডা. জাহিদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৬

সংগৃহিত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত পূর্বালী ব্যাংক কর্মচারী সংঘের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

জাহিদ হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে। পতিত স্বৈরাচার পেছনের দরজা দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার চেষ্টা করছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে যারা বিশ্বাসী নয়, তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তিনি আরও আহ্বান জানিয়ে বলেন, চলমান ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে।

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, “পিআর পদ্ধতি বেআইনি আবদার। সংবিধান ইচ্ছে করলেই ডাস্টবিনে ফেলে দেওয়া যায় না। আবেগী না হয়ে জনআকাঙ্ক্ষা বুঝতে হবে।”

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর