[email protected] মঙ্গলবার, ৫ মে ২০২৬
২২ বৈশাখ ১৪৩৩

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৬:২২

সংগৃহিত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি তাদের মনোনয়ন প্রক্রিয়া আরও এগিয়ে নিয়েছে। ২৩৭টি আসনের পাশাপাশি নতুন করে আরও ৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নতুন তালিকা প্রকাশ করেন। তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ধাপে ধাপে সব আসনের প্রার্থী ঘোষণা করা হবে।

মির্জা ফখরুল বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবং জনগণের প্রত্যাশাসব বিবেচনা করেই যোগ্য প্রার্থী নির্বাচন করা হচ্ছে।

তিনি আরও জানান, খুব শিগগিরই বাকি আসনগুলোর প্রার্থীর নাম প্রকাশ করা হবে।

বিস্তারিত আসছে...

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর