[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

শিবগঞ্জের মোবারকপুরে বিএনপির ২২ নেতাকর্মীর জামায়াতে যোগদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ১৯:৪৩

ছবি- সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মোবারকপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ২২ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে মোবারকপুর ইউনিয়নের টিকরী বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. কেরামত আলী ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীরসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় বিএনপি থেকে আগত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন ড. কেরামত আলী ও উপজেলা আমীর।

 

অনুষ্ঠানে বক্তব্যে ড. কেরামত আলী বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে সুশাসন, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করে আসছে। জামায়াতে ইসলামী সেই প্রত্যাশা পূরণে আদর্শভিত্তিক রাজনীতি করে যাচ্ছে। 

 

তিনি বলেন, আসন্ন নির্বাচনে ভোট যেন অর্থ বা প্রভাবের মাধ্যমে প্রভাবিত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষকে জামায়াতে ইসলামীর পাশে থাকার আহ্বান জানান তিনি।

 

এ সময় বিএনপি থেকে যোগদানকারী সহবুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক দল, যারা সুষ্ঠু ও কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনায় সক্ষম।

 

তিনি উপস্থিত জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন এবং কোনো ধরনের অর্থ বা প্রলোভনের মাধ্যমে ভোট প্রদান থেকে বিরত থাকুন।

 

অনুষ্ঠানে জানানো হয়, মোবারকপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াতে ইসলামীতে যোগদানকারী বিএনপি নেতাকর্মীরা হলেন—১ নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তার, জীবন চৌধুরী, আব্দুর রাজ্জাক, ২ নম্বর ওয়ার্ডের মো. এলিম, আব্দুল মালেক, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. আব্দুল খালেক, মো. হাবিবুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডের মো. ইয়াসিন আলী, সদরুল ইসলাম, শামসুল হক, ৫ নম্বর ওয়ার্ডের সহবুল ইসলাম, আব্দুল হাকিম, ৬ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিন মাহিদুর রহমান, হারুন অর রশিদ, ৮ নম্বর ওয়ার্ডের লাইসেন আলী, মনিরুল ইসলাম, আব্দুল হামিদ, দেলোয়ার, ৯ নম্বর ওয়ার্ডের জামান আলী, মনিরুল ইসলাম, আব্দুস সালাম।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর