প্রকাশিত:
৩০ জানুয়ারি ২০২৬, ২১:৪৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ধানের শীষের সমর্থনে বর্ণাঢ্য নির্বাচনী জনসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার বাচ্চামারি মাদ্রাসা মাঠে স্থানীয় বিএনপি নেতা মো. রুবেল আহমেদের নেতৃত্বে এই জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান বক্তা হিসেবে মো. রুবেল আহমেদ বলেন, "দেশনায়ক তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী করার লক্ষ্যে এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আলহাজ্ব আমিনুল ইসলামকে বিজয়ী করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে চার কোটি পরিবারের মাঝে বিনামূল্যে 'ফ্যামিলি কার্ড' বিতরণ করা হবে, যার মাধ্যমে প্রতি মাসে প্রতিটি পরিবার আড়াই হাজার টাকা করে সহায়তা পাবে।"
সভায় বক্তারা ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ভোটারদের মাঝে বিএনপির নির্বাচনী ইশতেহার সম্বলিত লিফলেট বিতরণ করেন। এসময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা ভোটারদের ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করার আহ্বান জানান
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: