[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

শিবগঞ্জে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন ৬০ কর্মী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ২২:১৮
আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ২২:০১

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের মফিজ মোড়ে আয়োজিত পথসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন ৬০ জন কর্মী।

শুক্রবার সন্ধ্যায় আয়োজিত পথসভায় তাঁরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. কেরামত আলী। এ সময় তিনি নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

যোগদানকারীরা জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আদর্শগত কারণে তাঁরা জামায়াতে ইসলামীতে যোগ দিতে উদ্বুদ্ধ হয়েছেন। তাঁরা বলেন, জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক রাজনৈতিক দল, যারা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

ডা. কেরামত আলী তাঁর বক্তব্যে বলেন, “মানুষ আজ সত্য, ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতির সন্ধান করছে। জামায়াতে ইসলামী সেই রাজনীতির প্রতীক। নতুন যারা আজ আমাদের সঙ্গে যুক্ত হলেন, তাঁদের নিয়ে আমরা একটি মানবিক ও কল্যাণরাষ্ট্র গঠনের পথে আরও শক্তিশালী হব।”ইনশাআল্লাহ

এবিষয়ে দাইপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম জানান, মফিজ মোড় এলাকায় কেউ জামায়াতে যোগদান করেছে এমন কোন খবর তিনি পাননি।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর