[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

ধাইনগরে ৬২ বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০২
আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন ৬২ জন নেতাকর্মী।

রবিবার বিকেলে ধাইনগর নাককাটিতলা বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তাঁরা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. কেরামত আলী নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বাবুল ইসলামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্যে দাঁড়িপাল্লার প্রার্থী ড. কেরামত আলী বলেন, জামায়াতে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে এবং জনগণের অধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে। নতুন যোগদানকারীদের মাধ্যমে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে তিনি মন্তব্য করেন।

যোগদানকারীদের পক্ষে ৮ নম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল উদ্দিন মাস্টার বলেন, রাজনৈতিক বাস্তবতা ও আদর্শিক বিবেচনা থেকে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এ সময় হোসেন মাস্টার বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, জামায়াতে ইসলামী একটি শৃঙ্খলাবদ্ধ ও আদর্শভিত্তিক দল।
অনুষ্ঠান শেষে যোগদানকারীরা জানান, ভবিষ্যতে তাঁরা জামায়াতে ইসলীর কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেবেন। এছাড়া সকলকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।

ইউনিয়ন বিএনপি'র সভাপতি ডা. জাহাঙ্গীর আলম বলেন, যোগদানকৃতরা অনেক আগ বিএনপি থেকে বহিষ্কৃত নেতৃবৃন্দ।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর