[email protected] বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
১০ বৈশাখ ১৪৩৩

সংরক্ষিত নারী আসনে এনসিপির আরও এক প্রার্থীর মনোনয়ন বাতিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১৭:১৬

ফাইল ছবি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিতের পর দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় তার আবেদন গ্রহণ করা হয়নি বলে বুধবার (২২ এপ্রিল) ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেন নুসরাত তাবাসসুম। তবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত।

নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা না দেওয়ায় আইনগতভাবে তার প্রার্থিতা বাতিল বা অযোগ্য ঘোষণা করেছে কমিশন।

এর আগে সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় এনসিপির আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করা হয়।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১২(১)(চ) ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের চাকরি থেকে পদত্যাগ বা অবসর নেওয়ার পর তিন বছর অতিবাহিত না হলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর