[email protected] শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
১১ বৈশাখ ১৪৩৩

সংসদ ভবনেও দিনে এক ঘণ্টা লোডশেডিং চান বিরোধীদলীয় নেতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ২১:০৬

সংগৃহিত ছবি

জাতীয় সংসদ ভবনেও দিনে এক ঘণ্টা লোডশেডিং চালুর প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় প্রস্তাব আমলে নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি এ প্রস্তাব দেন।

ঢাকায় লোডশেডিং হবে—বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, মেহেরবানি করে লোডশেডিং যেন সংসদ ভবন থেকেই শুরু হয়। ঢাকার অন্য অংশে যদি এক ঘণ্টা লোডশেডিং থাকে, তাহলে সংসদ ভবনেও যেন এক ঘণ্টা বিদ্যুৎ না থাকে। এখান থেকে শুরু হলে জনগণ বুঝবে, বাংলাদেশকে আমরা সার্বজনীনভাবে গড়ে তুলতে চাই।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদ তো চালু রাখতে হবে, সংসদ বন্ধ করা যাবে না।

জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, তিনি সংসদ ভবনের কথা বলেছেন, সংসদের অধিবেশনের কথা বলেননি। অধিবেশনের বাইরেও অনেক কর্মঘণ্টা রয়েছে, তিনি সেই সময়ের কথাই উল্লেখ করেছেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর