[email protected] শনিবার, ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩

প্রথম বেতনে বেদে শিক্ষার্থীদের বৃত্তি দিলেন হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ মে ২০২৬, ১৯:২৬

সংগৃহীত ছবি

শিক্ষা কার্যক্রমে সহায়তা দিতে নিজের প্রথম মাসের বেতন থেকে পিছিয়ে পড়া বেদে সমাজের ৩৪ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, বেদে সমাজে শিক্ষার হার এখনও অত্যন্ত কম। অধিকাংশ শিক্ষার্থী প্রাথমিকের গণ্ডি পেরোনোর আগেই ঝরে পড়ে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের ঝরে পড়ার হার তুলনামূলক বেশি। পাশাপাশি তাদের স্বাস্থ্য ও পুষ্টির বিষয়টিও অনেক সময় অবহেলিত থেকে যায়।

এই বাস্তবতা বিবেচনায় নিয়ে নিজের প্রথম মাসের বেতন থেকে ৩৪ জন শিক্ষার্থীর জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে বেদে সমাজের যেসব নারী শিক্ষার্থী মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকে পড়াশোনা চালিয়ে যেতে আগ্রহী, তাদের জন্য প্রতি মাসে বৃত্তি প্রদানেরও ঘোষণা দেন তিনি।

তার এই উদ্যোগকে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেকেই এটিকে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষার প্রসারে অনুকরণীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর