টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আজ (শুক্রবার) চট্টগ্রাম যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকালে ডা. শফিকুর রহমান চট্টগ্রামের বিভিন্ন দুর্যোগকবলিত এলাকা পরিদর্শন করবেন। এ সময় তিনি বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকার বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং দুর্গত পরিবারের সদস্যদের খোঁজখবর নেবেন।
এছাড়া পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন জামায়াত আমীর। একই সঙ্গে দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিয়ে আলোচনা করবেন এবং ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: