জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বসহ বিভিন্ন অনিয়মের ওপর বিএনপি টিকে আছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
সারজিস আলম লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির উপরে। যেদিন এসব বন্ধ হয়ে যাবে, সেদিন বিএনপি নামে কোন দল থাকবে না।’
পৃথক আরেকটি পোস্টে বিএনপির বিরুদ্ধে লুটপাট, জমি দখল, চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগ তোলেন তিনি। সেখানে তিনি লেখেন, ‘যে হারে শুরু করেছে...কিছুদিন পর বিএনপি বিএনপির ঘর লুট করবে, জমি দখল করবে, দোকানে চাঁদাবাজি করবে, রক্ত ঝরাবে, জীবন নিবে!’
এনসিপির এই নেতা ব্যঙ্গাত্মকভাবে আরও লেখেন, ‘প্রধানমন্ত্রী পদে থাকার জন্য জনাব তারেক রহমানকে মাসে কত করে চাঁদা দিতে হয়?’
এর আগে গত ২০ সেপ্টেম্বর দেওয়া এক ফেসবুক পোস্টেও বিএনপির কর্মকাণ্ডের সমালোচনা করেছিলেন সারজিস আলম। ওই পোস্টে তিনি ‘নতুন হাওয়া ভবন’ তৈরি ও হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ তোলেন। পাশাপাশি বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে জনগণের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, সারজিস আলমের এসব বক্তব্য ও অভিযোগ তার নিজস্ব ফেসবুক পোস্টে দেওয়া মন্তব্য; বিএনপির পক্ষ থেকে এসব অভিযোগের কোনো বক্তব্য এখানে উল্লেখ করা হয়নি।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: