[email protected] সোমবার, ১১ মে ২০২৬
২৮ বৈশাখ ১৪৩৩

বিএনসিসি

রাবিতে বিএনসিসি বিমান শাখায় নতুন ক্যাডেট ভর্তির সুযোগ

আবু বকর সৈকত

প্রকাশিত: ১০ মে ২০২৬, ২০:১৬

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর বিমান শাখায় নতুন ক্যাডেট ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। মাত্র ১০০ টাকা ভর্তি ফিতে ছেলে ও মেয়ে উভয়ই এই সুযোগ নিতে পারবেন।

সোমবার (১০ মে) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি কন্টিনজেন্ট অফিস থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনসিসিতে যোগ দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের মূল্যবোধ অর্জনের পাশাপাশি বিমান বিষয়ক প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন। ৭২ ও ৭৩ ব্যাচের (প্রথম ও দ্বিতীয় বর্ষ) শিক্ষার্থীরা এই ভর্তি কার্যক্রমে অংশ নিতে পারবেন। ভর্তিইচ্ছুক শিক্ষার্থীরা সরাসরি অফিসে গিয়ে অথবা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের লিংক: https://forms.gle/66fYDjcp9uwvD2HV8

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি কার্যক্রম চলবে রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। অফিসের অবস্থান বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে, ডাচ-বাংলা ব্যাংক এটিএম বুথের পাশে।

ভর্তি সম্পর্কে জানতে চাইলে বিমান শাখার ক্যাডেট আন্ডার অফিসার মো. নাসিম উদ্দিন বলেন, স্বপ্ন দেখো আকাশ ছোঁয়ার, শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মবিশ্বাসে নিজেকে গড়ে তোলো। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের বিমান শাখা, রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমাকে দেবে সাহস, দক্ষতা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের এক অনন্য পরিচয়। আজকের ক্যাডেটই আগামীর যোগ্য নেতা। দেশ ও জাতির সেবায় নিজেকে প্রস্তুত করতে আজই যোগ দাও বিএনসিসি বিমান শাখায়।

ভর্তিসংক্রান্ত যোগাযোগের জন্য নিচের নম্বরগুলোতে (WhatsApp) যোগাযোগ করা যাবে:
ক্যাডেট আন্ডার অফিসার নাসিম উদ্দিন: 01762-834043, ক্যাডেট সার্জেন্ট তাসমিম রশিদ অর্পণা: 01704-877252, ক্যাডেট কর্পোরাল আবু জুবায়ের: 01842-825625, ক্যাডেট কর্পোরাল আসাদুল্লাহ গালিব: 01897-596426, ক্যাডেট কর্পোরাল রাতুল হাসান: 01516-526708।

উল্লেখ্য, বিএনসিসি বিমান শাখায় আসনসংখ্যা সীমিত। তাই যারা আগে ভর্তি হবেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর