[email protected] মঙ্গলবার, ১২ মে ২০২৬
২৮ বৈশাখ ১৪৩৩

শিবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট

হাবিবুল বারি হাবিব

প্রকাশিত: ১৫ জুন ২০২৫, ২১:৪৩

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে প্রতিপক্ষের বাড়িতে হামলা, বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

গত শুক্রবার (১৩ জুন) রাত ১ টার দিকে উপজেলার দুর্লভপুর বেড়ীবাঁধ চল্লিশ রশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মৃত রইসুদ্দীনের ছেলে মো: গাজলুর রহমান জানান, গত কয়েকদিন থেকে মটরসাইকেল সংক্রান্ত বিষয়ে স্থানীয় ডালিম, সুমন ও মাসুদ সহ বেশ কয়েকজন মিলে একাধিকবার রাতের বেলা আমার ছেলের পথরোধ করে গাড়ি কেড়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রত্যেকবারেই স্থানীয়দের সহযোগিতায় আমার ছেলেকে উদ্ধার করে নিয়ে আসি।

এরই মধ্যে হঠাত শুক্রবার রাতে ১ টার দিকে তারা হাসুয়া, লাঠি ও বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে আমাদের বাড়িতে আক্রমণ করে এবং বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। এসময় তারা ঈদের আগে আমার গরু বিক্রি করা ও সো কেশে গচ্ছিত ২ লক্ষ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। বাড়ি ও অন্যান্য আসবাবপত্র ভেঙ্গে আরো প্রায় ২ লক্ষ টাকার ক্ষয় ক্ষতিও করে তারা।

এ বিষয়ে ভুক্তভোগী গাজলুর রহমানের স্ত্রী মল্লিকা বেগম শিবগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন। এ বিষয়ে জানতে চাইলে এজাহারের তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এস আই মো: দেলোয়ার হোসেন জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছি, মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর