[email protected] মঙ্গলবার, ১২ মে ২০২৬
২৮ বৈশাখ ১৪৩৩

আদিনা ফজলুল হক সরকারি কলেজে ছাত্রশিবিরের নতুন কমিটি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ১৩:০৫

সংগৃহিত ছবি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

২০২৬ সেশনের জন্য কলেজ শাখার সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল হালিম এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মাহবুবুর রহমান।

জানা গেছে, কলেজ ক্যাম্পাসে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।

নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন, শিক্ষা সহায়তা কার্যক্রম এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের অধিকার আদায়, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। কমিটির পূর্ণাঙ্গ তালিকা শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর