[email protected] মঙ্গলবার, ১২ মে ২০২৬
২৮ বৈশাখ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধে যান চলাচল বন্ধ

এম. হাসান

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ২০:৩০

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা, মিশুক ও ট্যাক্সিকার শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) দুপুরে জেলার শিবতলা মোড়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা, মিশুক ও ট্যাক্সিকার শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় শ্রমিকরা সড়ক অবরোধ করলে দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, টোল কর্তৃপক্ষের হামলায় মো. আসগার আলী, শহীদ আলীসহ কয়েকজন সিএনজি চালক ও সাধারণ শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি টোল আদায় বন্ধেরও দাবি তোলেন শ্রমিকরা।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের ওপর হামলার ঘটনা দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর