[email protected] মঙ্গলবার, ১২ মে ২০২৬
২৮ বৈশাখ ১৪৩৩

সকাল থেকে নিখোঁজ মাদ্রাসার ছাত্র ওয়ালীদ হাসানকে খুঁজছে পরিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ২৩:৫৮

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাড়ি থেকে পার্শবতী মির্জাপুর গ্রামের একটি মাদ্রাসা যাওয়ার সময় মোহাম্মদ ওয়ালীদ হাসান নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় পরিবার ও মাদ্রাসার শিক্ষকরা তাকে খুঁজে বের করতে চেষ্টা চালাচ্ছেন।

নিখোঁজ ওয়ালীদ হাসান উপজেলার মনাকষা ইউনিয়নের পার চৌকা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ আশরাফুল (পুতুল) এবং দাদার নাম মোঃ নেফাউর।

পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে পার্শবতী মির্জাপুর গ্রামের একটি মাদ্রাসা যাওয়ার সময় সে নিখোঁজ হয়। এরপর থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে পরিবারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেন এবং তাদের সন্তানকে ফিরে পেতে তারা সবার সহযোগিতা কামনা করেন।

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেলে ০১৩১০৫৩৮৩৭৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর