[email protected] সোমবার, ১১ মে ২০২৬
২৮ বৈশাখ ১৪৩৩

নবাবগঞ্জ সরকারি কলেজে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের হেল্প ডেস্ক

জাহিদুর রহমান

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১৬:২৫
আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৯:০৪

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জে অনার্স প্রথম বর্ষ (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহায়তায় হেল্প ডেস্ক চালু করেছে বাংলাদেশ ছাত্রদল, নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা।

শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে কলেজের প্রধান ফটকের সামনে এ হেল্প ডেস্ক পরিচালনা করা হয়। ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমানো এবং স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়।

হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের জন্য কলম, স্কেল, বিশুদ্ধ পানি, স্যালাইন, প্রয়োজনীয় ওষুধসহ (যেমন নাপা ও গ্যাসের ট্যাবলেট) সহায়তা দেওয়া হয়। এছাড়া বসার ব্যবস্থাও রাখা হয়। নিরাপত্তার জন্য পরীক্ষার্থীদের মোবাইল ফোন, ঘড়ি ও ব্যাগ জমা রেখে পরীক্ষা শেষে তা ফেরত দেওয়ার ব্যবস্থাও করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইউসুফ আলী রাজা, যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম, সদস্য মো. নাজিব ওয়াদুদ অমি, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক মো. আমির হামজা জীবন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাকিল আনোয়ারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর