[email protected] মঙ্গলবার, ১২ মে ২০২৬
২৮ বৈশাখ ১৪৩৩

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন

মো: ইয়াজ উদ্দীন আহম্মেদ

প্রকাশিত: ৫ মে ২০২৫, ১৬:২৪

ছবি: আলোকিত গৌড়

নিখোঁজ শিক্ষার্থী যুথি ইসলাম জুঁই দ্রুত সন্ধান ও নিরাপদে ফিরে আসার দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার (৫ মে) সকাল ১১টায় অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। তারা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে যুথির খোঁজে এগিয়ে আসার আহ্বান জানান।

গত ২২ এপ্রিল দুপুর ১টায় রাজশাহী নগরীর রাজপাড়া থানা অন্তর্গত মোজাম্মেলের মোড় এলাকার নিজ বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলে বের হন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩য় সেমিস্টারের শিক্ষার্থী যুথি ইসলাম জুঁই। কিন্তু তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্যদের ধারণা, পারিবারিক কলহের কারণে অভিমানের বসে তিনি নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার পরদিন (২৩ এপ্রিল) যুথির পরিবার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যোগাযোগ করে। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিভাগীয় শিক্ষকবৃন্দ তাকে খুঁজে পেতে সর্বাত্মক সহযোগিতা করে আসছেন।

তবে, এখনো তার কোনো সন্ধান মেলেনি। সে ১৪ দিন ধরে নিখোঁজ আছে। ফলে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রশাসন যুথির নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং যে কেউ তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ জানিয়েছে।

আলোকিত গৌড়/এম.এইচ.টি

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর