[email protected] মঙ্গলবার, ১২ মে ২০২৬
২৮ বৈশাখ ১৪৩৩

রাজশাহীতে ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী শিশু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন ২০২৫, ১৩:৫৩

ফাইল ছবি

রাজশাহীর বাগমারায় ধর্ষণের শিকার হয়েছেন সাত বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশু। গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

সোমবার (২৩ জুন) দিনগত রাত ৩টার দিকে শিশুটিকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ওসিসিতে ভর্তি করার নির্দেশ দেন। বিষয়টি মঙ্গলবার (২৪ জুন) দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশুটির শারীরিক অবস্থা বিবেচনা করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং যথাযথ চিকিৎসা সেবা ও মনোসামাজিক সহায়তা দেওয়া হবে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “সোমবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। যেহেতু শিশুটি বাকপ্রতিবন্ধী, তাই সে কিছু বলতে পারছে না। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শিশুটির পরিবার অভিযোগ জানালে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর