[email protected] মঙ্গলবার, ১২ মে ২০২৬
২৮ বৈশাখ ১৪৩৩

ইফতার মাহফিলে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ জামায়াত আমীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪০

ছবি: সংগৃহীত

রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা ও ইফতার মাহফিলের। সেখানে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রধান বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা বলেন, ‘হঠাৎ যাত্রাপথে তিনি বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে যান। যার কারণে তিনি প্রোগ্রামস্থলে আসতে পারেননি।’
 
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর সেলিম উদ্দিন বলেন, ‘আমরা জামায়াত আমীরের জন্য দোয়া করি—আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ করে দেন।’
 
তিনি আরও বলেন, ‘জাতি আশা করেছিল তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন। যেকোনো কারণে তিনি প্রধান বিরোধীদলীয় নেতা হয়েছেন। ইনশাআল্লাহ তিনি প্রমাণ করবেন বিরোধীদলীয় নেতার আদর্শ কেমন হওয়া উচিত।’

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর