[email protected] মঙ্গলবার, ১২ মে ২০২৬
২৮ বৈশাখ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে যুদ্ধের চাপ: ইউক্রেনের অস্ত্র সরিয়ে নেওয়ার ভাবনায় যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ০৯:৪৮

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের জন্য নির্ধারিত কিছু অস্ত্র মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন—এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অর্থায়নে কেনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যে ব্যবহারের কথা বিবেচনা করা হচ্ছে। এতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর কমান্ডার অ্যাডমিরাল ব্রাড কুপার জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরানের ১০ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চলমান যুদ্ধে প্রয়োজনীয় সব ধরনের সামরিক সহায়তা নিশ্চিত করা হবে।

সূত্র: আল-জাজিরা

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর