[email protected] মঙ্গলবার, ১২ মে ২০২৬
২৮ বৈশাখ ১৪৩৩

বিরোধী নেতাকর্মীদের ১০০৬ রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৩

সংগৃহিত ছবি

বিগত সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন তিনি। বিষয়টি এক বার্তায় জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফায়সালা হাসান।

বার্তায় উল্লেখ করা হয়, গত ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১০০৬টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত পরবর্তী কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং প্রক্রিয়াটি চলমান রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পর্যায়ক্রমে মামলাগুলো প্রত্যাহার করা হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর