[email protected] মঙ্গলবার, ১২ মে ২০২৬
২৮ বৈশাখ ১৪৩৩

জ্বালানি তেলের মজুত যথেষ্ট, সংকটের আশঙ্কা নেই: মন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১২:৩৮

সংগৃহিত ছবি

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং এ নিয়ে কোনো সংকট হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং ভবিষ্যতেও যেন কোনো ঘাটতি না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। তাই জ্বালানি নিয়ে জনগণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

তিনি আরও জানান, আপাতত জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত সরকারের নেই। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

সরকার জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, জ্বালানি খাতে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর