[email protected] মঙ্গলবার, ১২ মে ২০২৬
২৮ বৈশাখ ১৪৩৩

১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট, তফসিল ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৩:৪২

সংগৃহিত ছবি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আখতার আহমেদ, নির্বাচন কমিশন সচিব।

বুধবার (৮ এপ্রিল) সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে তফসিল ঘোষণা করে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব জানান, আসন বণ্টন অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-নেতৃত্বাধীন জোট পাবে ৩৬টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী-নেতৃত্বাধীন জোট পাবে ১৩টি আসন এবং স্বতন্ত্র সদস্যরা মিলিতভাবে পাবেন ১টি আসন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল আবেদন করা যাবে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল।

এছাড়া ৩০ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলেও জানান ইসি সচিব।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর