[email protected] মঙ্গলবার, ১২ মে ২০২৬
২৮ বৈশাখ ১৪৩৩

শুক্রবারও বসবে সংসদ অধিবেশন, ১৩৩ অধ্যাদেশ নিষ্পত্তির লক্ষ্য

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৬:২৬

সংগৃহিত ছবি

জাতীয় সংসদের চলমান অধিবেশন শুক্রবারও অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বুধবার অধিবেশনের বিরতিতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমান অধিবেশনে এখন পর্যন্ত ৪৪টি অধ্যাদেশ বিল আকারে পাস হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে মোট ১৩৩টি অধ্যাদেশেরই সুরাহা করা হবে। কাজের ব্যাপ্তি বিবেচনায় শুক্রবারও অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংসদ ভবনের সাউন্ড সিস্টেমের ত্রুটি ও অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যারা এই কাজে জড়িত এবং নিম্নমানের কাজ করিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জরুরি ও গুরুত্বপূর্ণ বিল দ্রুত পাস করতেই এ বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর