[email protected] মঙ্গলবার, ১২ মে ২০২৬
২৮ বৈশাখ ১৪৩৩

জামায়াতে ইসলামী’র দ্বিতীয় ধাপে ১২ দিনের কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৬

সংগৃহিত ছবি

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন ও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে এর বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় ধাপে ১২ দিনের যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচি

১–৯ অক্টোবর: পাঁচ দফা দাবির পক্ষে জনমত গঠনে গণসংযোগ

১০ অক্টোবর: ঢাকাসহ বিভাগীয় শহরে গণমিছিল

১২ অক্টোবর: জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা দেখতে পাচ্ছি জনগণের আন্দোলনের কোনো প্রতিফলন ঘটছে না। সরকারের উচিত ৫ দফা দাবি মেনে নেওয়া। নচেৎ জনগণ ন্যায্য অধিকার আদায়ে রাজপথে আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হবে। এজন্যই আমাদের দ্বিতীয় দফা কর্মসূচি।”

জামায়াতের পাঁচ দফা দাবি

১. জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন
২. নির্বাচন পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে অনুষ্ঠিত করা
৩. সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা
৪. গণহত্যার বিচার দৃশ্যমান করা
৫. বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার এবং বিচার চলাকালে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর