[email protected] মঙ্গলবার, ১২ মে ২০২৬
২৮ বৈশাখ ১৪৩৩

খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ইনকিলাব মঞ্চের চলমান ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ কর্মসূচি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটি সবাইকে জানাজায় অংশ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদির স্মরণে মঙ্গলবার থেকে গান, কবিতা, গল্প, প্রামাণ্যচিত্র, অ্যানিমেশন, আবৃত্তি, চিত্রাঙ্কন, টাইপোগ্রাফি, ক্যালিগ্রাফি ও স্মৃতিচারণাভিত্তিক ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ কর্মসূচি শুরু হয়েছিল।

সংগঠনটি আরও জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এ কারণে ইনকিলাব মঞ্চের সব কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

একই সঙ্গে খালেদা জিয়ার জানাজায় সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর