[email protected] মঙ্গলবার, ১২ মে ২০২৬
২৮ বৈশাখ ১৪৩৩

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪২

ফাইল ছবি

‘আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস’ উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দলের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। একই সঙ্গে ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরাও তার সঙ্গে অংশগ্রহণ করবেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আজিমপুর কবরস্থানে গিয়ে ভাষা শহীদদের কবর জিয়ারত করবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর