[email protected] মঙ্গলবার, ১২ মে ২০২৬
২৮ বৈশাখ ১৪৩৩

জাতি অবুঝ নয়, রাষ্ট্রপতির আচরণ অগ্রহণযোগ্য: জামায়াত আমীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪২

ফাইল ছবি

সম্প্রতি জাতীয় এক দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নানান বিষয় উল্লেখ করলেও গুরুত্বপূর্ণ অনেক বিষয় এড়িয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতির উদ্দেশে যা জানিয়েছিলেন, বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। বরং এখন যা বলছেন, সেদিন তার কিছুই তিনি বলেননি বলে দাবি করেন তিনি।

ডা. শফিকুর রহমান প্রশ্ন রাখেন, কোটি-কোটি মানুষ যা শুনেছে এবং সেদিন যা বলা হয়েছিল, তার সঙ্গে বর্তমান বক্তব্যের মিল রাষ্ট্রপতি দেবেন কি না।

তিনি আরও বলেন, জাতি অবুঝ নয় এবং রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর